ঢাকাWednesday , 3 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারের ওপর চাপ অব্যাহত থাকবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার ওপর চাপ অব্যাহত রাখবে সুইডেন।
বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মিজ শারলোটা স্লাইটার একথা জানিয়েছেন।
তিনি জানান, বাংলাদেশে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে সুইডেন।
বুধবার মন্ত্রণালয়ের অফিসকক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ‘থার্ড গ্লোবাল মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন রোড সেফটি’। সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে যোগদানের জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে তিনি আমন্ত্রণ জানান।
সাক্ষাতকালে রাষ্ট্রদূত ঢাকা মহানগরীতে গণপরিবহনের সক্ষমতা বাড়াতে মানসম্পন্ন সুইডিস বাস সরবরাহে আগ্রহ প্রকাশ করেন।