ঢাকাTuesday , 2 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কর্মকর্তাদের ন্যূনতম ত্রুটি ক্ষমা করা হবে না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে ন্যূনতম ত্রুটি পেলে কাউকেই ক্ষমা করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের উপপরিচালক থেকে তদুর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের (পরিচালক, মহাপরিচালক, সচিব) সঙ্গে এক জরুরি সভায় তিনি এসব কথা বলেন।
ইকবাল মাহমুদ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘দুদকের প্রতিটি কর্মকর্তার প্রতি কমিশনের প্রশাসনিক ও প্রযুক্তিগত নজরদারি রয়েছে। কোনরূপ অনৈতিক আচরণ করলে কাউকেই ক্ষমা করা হবে না।
কতিপয় কর্মকর্তা সম্পর্কে তিনি বলেন, ‘বিভিন্ন কৌশলে আপনাদেরকে সতর্ক করা হচ্ছে, তারপরও অনেক ক্ষেত্রেই আপনাদের অনেকের আচরণের ইতিবাচক পরিবর্তন হয়নি। শেষ বারের মতো তাদেরকে সতর্ক করে বলছি দায়িত্ব পালনে ন্যূনতম ত্রুটি পেলে কাউকেই ক্ষমা করা হবে না। দুদক কর্মকর্তাদের নৈতিকতার মাণদণ্ড হতে হবে সর্বোচ্চ। এক্ষেত্রে কমিশন আপস করবে না। এ মানদণ্ড নিশ্চিতকল্পে সকল প্রকার প্রশাসনিক এবং প্রযুক্তিগত নজরদারি আরো বৃদ্ধি করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন বিধিমালা-২০০৭ এর সর্বশেষ সংশোধনী (২০ জুন, ২০১৯) অনুসারে কমিশনের প্রতিটি অনুসন্ধান ও তদন্ত আগামী ১৫ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করতে হবে নির্দেশনা দিয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘এর ব্যত্যয় ঘটলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কারো গাফিলতি কিংবা দায়িত্ব পালনে শৈথিল্য কমিশন ন্যূনতম সহ্য করবে না।’