ঢাকাMonday , 1 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হবেন না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে নগরবাসীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
সোমবার রাজধানীর মন্ত্রিপাড়ার হেয়ার রোডে মশক নিধনে পক্ষকালব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মে. মোস্তাফিজুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শরীফ আহমেদ, ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে মেয়র বলেন, ‘আজ থেকে ১১ জুলাই পর্যন্ত ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে আমাদের মশক নিধনকর্মীরা একযোগে কাজ করবেন। এ ছাড়া ১৫ জুলাই ডিএসসিসি বিশেষ স্বাস্থ্য সেবা হটলাইন চালু করবে। এর মাধ্যমে নগরের কেউ অসুস্থ হলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিতে পারবেন।’
অসুস্থ নাগরিকরা করপোরেশনের মহানগর জেনারেল হাসপাতাল, চক বাজারে শিশু হাসপাতাল, মাতৃসদন কেন্দ্রে থেকেও এ সেবা নিতে পারবেন।