ঢাকাSunday , 30 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক পরিচয়ে রিফাত হত্যাকারীরা ছাড় পাবে না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বরগুনায় রিফাত হত্যাকান্ডের ঘটনায় রাজনৈতিক পরিচয়ে কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।, ১৩ জন আসামীর মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামীসহ বাকীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
রোববার বিকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, এভাবে কুপিয়ে হত্যা করার দৃশ্য আমরা অনেক আগে দেখেছিলাম, বিশ্বজিৎ হত্যা। বিশ্বজিৎ হত্যার বিচার প্রক্রিয়াধীন। আমরা ওই একটি ঘটনা দেখেছিলাম। সেদিনও সারা বাংলাদেশের মানুষের মনে দাগ কেটেছিল। আজকে সেই রকম নৃশংস হত্যা।’
‘‘কোপানো, এটা কারো কাম্য নয়। দায়িত্বপ্রাপ্ত অফিসার ছাড়াও আরও ঊর্ধ্বতন অফিসাররা সেখানে আছেন, কারো গাফিলতি যদি থাকে, নিশ্চয়ই এটার ব্যবস্থা আমরা নেব- বলেন মন্ত্রী।
দীর্ঘ বিচার প্রক্রিয়ার কারণে এমন ঘটনা ঘটছে কি না -এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘বিচার বিভাগ সম্বন্ধে আমার কিছু বলার নেই। আমাদের কাজ যেটি আমরা সেটি করে দিচ্ছি। বিচার বিভাগ স্বাধীন, সেই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’
হত্যাকান্ডের অগ্রগতি জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, এ মামলায় এজাহারভুক্ত ১২ জন, আমরা শনাক্ত করেছি ১৩ জনকে। আরও কয়েকজন আমাদের নেটের ভেতর চলে আসবে, তারা নানাভাবে সহযোগিতা করেছে, সেগুলো পর্যায়ক্রমে চলে আসবে। এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে, এর মধ্যে এজহারভুক্ত তিনজন রয়েছেন। তবে মূল আসামি ধরতে আপনারা আমাদের একটু সময় দেন।
আমার মনে হয় খুব শিগগির আমরা তাদের ধরে ফেলব।
‘‘প্রধান আসামী নয়ন বন্ড মাদক মামলার আসামী হয়ে থাকলে যদি এঘটনায় পুলিশের প্রশ্রয় থাকে তাহলে দায়ীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।
আসামীদের মধ্যে একজন কনস্টেবল পদে চাকরি হচ্ছে – এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, দোষী প্রমানিত হলে চাকরি আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। দোষী হলে তো চাকরি হবে না। এ ধরনের অপরাধ করলে কখনও নিয়োগ হবে না।
মাদকে সম্পৃক্ততার কারণে খুনের মানসিকতা কিনা জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনি যতকিছু খুঁজতে থাকবেন, দেখবেন এর পেছনে মাদকের একটা শক্তি রয়েছে। মাদক যারা সেবন করেন তারা তাদের মনুষ্যত্ব হারান, তাদের বিবেক-বুদ্ধি সব লোপ পায়। তারা নানা রকম রোগশোকেও ভুগতে থাকেন।
তিনি বলেন, যারা এর ব্যবসা করেন তাদের অবৈধ ব্যবসা রক্ষা করতে হলে অবৈধ পন্থা অবলম্বন করতে হয়। এই ইয়াং ছেলেরা কতখানি জড়িত হয়েছে, পত্রপত্রিকায় আমরা শুনছি, আমরা সেটা দেখছি। তারা যদি জড়িত হয়ে থাকে কিংবা আরও কারা আছে সবাইকে আমরা ধরব। মাদকে আমরা কাউকে ছাড় দিচ্ছি না। দেশের বিভিন্ন স্থানে যেভাবে সাড়াশি অভিযান চালাচ্ছি এখানেও চালাব।’
রাজনৈতিক প্রশ্রয় পেয়ে তারা এমন অপরাধী হয়ে উঠেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে আসছে -এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক নেতাকে ছাড় দেই না। আমরা কাউকে রাজনৈতিক নেতা হিসেবে ধরি না, তাকে অপরাধী হিসেবেই ধরি। কোনো রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় আমরা কাউকে দেই না।’
২৬ জুন (বুধবার) বরগুনা শহরের কলেজ সড়কে দিনদুপুরে স্ত্রী আয়েশা আক্তার মিন্নির সামনে স্বামী রিফাত শরীফকে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রিফাত শরীফের মৃত্যু হয়।