ঢাকাSunday , 30 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন লক্ষাধিক সরকারি পদ শূন্য

Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন মন্ত্রণালয়ে ৩ লাখ ৮ হাজার ৩৯২টি পদ শূন্য রয়েছে।
রোববার জাতীয় সংসদে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বর্তমানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ৩ লাখ ৮ হাজার ৩৯২টি পদ শূন্য রয়েছে। শূন্যপদ পূরণের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আদালতে মামলা, নিয়োগবিধি না হওয়া এবং পদোন্নতিযোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু শূন্য পদ পূরণ করা যাচ্ছে না।’
সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার (রংপুর-১) এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক জানান, ২০০৮ সাল থেকে বর্তমান পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে মোট ১০০ জন বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত অধস্তন আদালতে মোট ৮৭৬ জন সহকারী জজ নিয়োগ দেওয়া হয়েছে। আরো ৯৯ জন সহকারী জজ নিয়োগের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। এছাড়াও ১০০ জন সহকারী জজ নিয়োগের চাহিদাপত্র পাঠানো হয়েছে। এ পর্যন্ত ২ হাজার ৬৭ জন বিচারককে বিভিন্ন পদে পদোন্নতি দেওয়া হয়েছে।