ঢাকাSaturday , 29 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করেছে বাংলাদেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। ৮.১ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করছে। বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করতে সরকার বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করেছে।
শনিবার বাংলাদেশে নিযুক্ত পর্তুগালের রাষ্ট্রদূত মি. কার্লোস পেরেইরা মারকিউজ সাক্ষাৎ করেন স্পিকারের সঙ্গে। জাতীয় সংসদ কার্যালয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় স্পিকার এসব কথা বলেন।
সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, গভীর সমুদ্রবন্দর, ব্লু-ইকোনমি, বিনিয়োগসহ দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, ‘বাংলাদেশের সঙ্গে পর্তুগালের দ্বি-পাক্ষিক সম্পর্ক দীর্ঘদিনের। দু’দেশের সংসদ সদস্যদের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে বিরাজমান সম্পর্ক আরো সুদৃঢ় হবে।’
এ সময় তিনি বাংলাদেশে বিনিয়োগ করতে পর্তুগালের রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।