ঢাকাSaturday , 29 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর্থিক ব্যবস্থাপনা খাতে ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক: দেশে আর্থিক পূর্বাভাস এবং সরকারি বাজেট প্রস্তুতি, তা বাস্তবায়ন ও এর উন্নয়নের লক্ষ্যে ১০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে দাতা সংস্থা বিশ্বব্যাংক।
সেবা প্রদান কর্মসূচিকে শক্তিশালী করার লক্ষ্যে গৃহিত ‘স্ট্রেংদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট’ (পিএফএম) কর্মসূচি সরকারের পিএফএম অ্যাকশন প্ল্যান ২০১৬-২০২১ বাস্তবায়নে সহায়ক হবে এবং তা নির্বাচিত সরকারি সংস্থাসমূহের আর্থিক শৃঙ্খলা, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এবং অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে সহায়ক হবে।
শনিবার ঢাকায় বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঋণ সহায়তার উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যানডেন চেন বলেন, ‘কার্যকর আর্থিক ব্যবস্থা গ্রহণ ও সরকারি ঋণ একটি টেকসই পর্যায়ে রেখে বাংলাদেশ গত দুই দশকে তার পিএফএম সিস্টেমের উন্নতি করেছে।’
তিনি বলেন, ‘এই প্রকল্প সরকারি প্রতিষ্ঠানগুলোর তদারকি ও সরকারি সম্পদ প্রাপ্তিতে আরও সহায়ক হবে, যা সরকারি সেবা প্রদানের জন্য প্রয়োজন।’
বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) থেকে প্রাপ্ত ঋণের মেয়াদ ৫ বছর গ্রেস পিরিয়ডসহ ৩০ বছর। শূণ্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস রেটসহ এই ঋণের সুদের হার ১ দশমিক ২৫ শতাংশ।
প্রসঙ্গত, গত ৩ মার্চ বিশ্বব্যাংকের সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে এই সংক্রান্ত ঋণ অনুমোদন করা হয়।