ঢাকাSaturday , 29 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাহুলকে আটকাতে গণ ইস্তফা কংগ্রেসে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রাচীন ও প্রধান রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর দলীয় পদ থেকে ইস্তফা ঠেকাতে গণ ইস্তফা দিয়েছে দলটির বহু নেতা। রাহুলের পদ ছাড়া ঠেকাতে শুক্রবার দলের ছোট-বড় শতাধিক নেতা পাঠালেন তাদের ইস্তফাপত্র। তাদের একটাই দাবি। হয় নিজের ইস্তফা রাহুল ফেরত নিন, নয়তো পার্টির প্রত্যেক বর্ষীয়ান নেতা ইস্তফা দেবেন যাতে দলের আমূল পরিবর্তন সম্ভব হয়।
এদিন যারা ইস্তফা দিয়েছেন তাদের মধ্যে আছেন মধ্যপ্রদেশে পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সচিব দীপক বাবারিয়া, গোয়ার কংগ্রেস সভাপতি গিরিশ ছোধানকার, তেলেঙ্গানার কার্যনির্বাহী সভাপতি পোন্নম প্রভাকর, দিল্লির কার্যনির্বাহী সভাপতি রাজেশ লিলোথিয়া এবং ভারতীয় যুব কংগ্রেসের সহ-সভাপতি বিভি শ্রীনিবাস। বৃহস্পতিবার রাতে ট্যুইট করে ইস্তফার কথা জানিয়েছিলেন কংগ্রেসের রাজ্যসভার বিধায়ক বিবেক তানখা।
সর্বভারতীয় কংগ্রেস কমিটির সচিব প্রকাশ জোশি, বীরেন্দর রাঠৌর, অনিল চৌধুরি এবং রাজেশ ধর্মানি, বিদেশ সেলের সচিব বীরেন্দর বশিষ্ঠ, মহিলা কংগ্রেসের সাধারণ সচিব নেটা ডি’সুজা-র ইস্তফা দেওয়ার পাশাপাশি আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ পদাধিকারী এই পথেই হেঁটেছেন।