ঢাকাThursday , 27 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিফাত হত্যার সব আসামি দ্রুত গ্রেপ্তার হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফ নামে এক যুবককে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর ইন্টারন্যাশনার কনভেনশন সেন্টারে বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড-২০১৯ প্রদান অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রকাশ্যে স্ত্রীর সামনে এমন হত্যাকাণ্ড অত্যন্ত জঘন্য, নেক্কারজনক। ঘটনার পরপরই পুলিশ জড়িতদের গ্রেপ্তারে কাজ শুরু করেছে। ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বাকিদের গ্রেপ্তারে অভিযান চালছে।’
তিনি বলেন, ‘১০ বছর আগের পুলিশ এখন আর নেই ।’
নুসরাতের ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার ঘটনায় পুলিশ দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তারে সক্ষম হয়েছে। বরগুনার ঘটনায়ও সব আসামি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার হবে।’