ঢাকাThursday , 27 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিল সিটি ব্যাংক

Link Copied!

অর্থনীতি ডেস্ক : দি সিটি ব্যাংক লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার।
৩৬তম বার্ষিক সাধারণ সভায় পরিচালক পরিষদ কর্তৃক সুপারিশকৃত ৬ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদনের জন্য উত্থাপিত হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।
সভায় ব্যাংকের চেয়ারম্যান আজিজ আলকায়সার বলেন, ‘ক্রমশ পরিবর্তনের মাধ্যমে এগিয়ে যাওয়াকে সিটিব্যাংক সবসময় প্রাধান্য দিয়ে এসেছে, যার ফলশ্রুতিতে ব্যাংকটি দেশের অগ্রগামী ডিজিটাল ব্যাংক হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।’
ব্যাংকিং সেক্টরে নানাবিধ চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি ক্রমান্বয়ে সেগুলো থেকে উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে সচেষ্ট থাকার কথা জানান।
ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাসরুর আরেফিন ব্যাংকের কর্মকাণ্ডের সার্বিক চিত্র শেয়ারহোল্ডারদের কাছে তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, পরিচালকবৃন্দঃ তাবাস্সুম কায়সার, সাভেরা এইচ মাহমুদ, হোসেন মেহমুদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফসহ ব্যাংকের ঊর্র্ধ্বতন নির্বাহীবৃন্দ।