ঢাকাTuesday , 25 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে মোট ব্যয় হবে ৬ হাজার ৯৬৭ কোটি ২৩ লাখ টাকা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী জানান, এই ১০টি (নতুন ও সংশোধিত) প্রকল্পে সরকারি অর্থায়ন হবে ৬ হাজার ৬৮৬ কোটি ১৩ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ২৪১ কোটি ৫২ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৩৯ কোটি ৫৮ লাখ টাকা।
ব্রিফিংকালে উপস্থিত ছিলেন সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল ইসলাম।