ঢাকাTuesday , 25 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খেলোয়াড়রা যেন বৃদ্ধ বয়সে সমস্যায় না পড়েন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশের সব ধরনের খেলোয়াড়দের জন্য আরো ভালো কিছু করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী।
প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, খেলোয়াড়রা এখন যুবক আছেন, এখন তারা ভালো টাকা রোজগার করছেন। কিন্তু আমরা দেখেছি, বৃদ্ধ বয়সে তাদের খুব সমস্যায় পড়তে হয়। তখন যেন তারা সমস্যায় না পড়েন, সেজন্য কিছু করতে হবে।
পরিকল্পনামন্ত্রী জানান, খেলোয়াড়েদের কল্যাণে ক্রীড়া মন্ত্রণালয়কে তহবিল গঠনের নির্দেশ ‍দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেছেন, তারা যেন সারা বছর খেলাধুলার মধ্যে থাকতে পারে। শুধু খেলা শুরু হওয়ার সময় প্র্যাক্টিস করলে হবে না, সব সময়ই প্র্যাক্টিস করতে হবে। ওই ফান্ডের মাধ্যমে তারা এই খেলাধুলা চালাতে পারবে।
শুধু ক্রিকেট নয়, দেশের সব ধরনের খেলাধুলাকে টিকিয়ে রাখা ও প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।