নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়েছেন।
রোববার রাজধানীর নগরভবনে মেয়র সেলে ৬-১১ এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান।এসময় সংস্থার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে গতকাল শনিবার করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের কাউন্সিলরগণ একযোগে স্ব স্ব ওয়ার্ডে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চালানো হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ১৪৮৭টি কেন্দ্রের মাধ্যমে ২৯৭৪ স্বেচ্ছাসেবক ও ১১২জন সুপারভাইজারের তত্ত্বাবধানে এ কর্মসূচি পালিত হয়। এবার এ কর্মসূচির প্রতিপাদ্য হলো: ‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান।’

