নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া উপমহাদেশের অন্যতম পুরোনো দল আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্রদ্ধা জানানোর সময়ে সরকারের মন্ত্রিসভার সদস্যরা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

