ঢাকাSaturday , 22 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিগগির ডিআইজি মিজানের বিরুদ্ধে ব্যবস্থা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্ত প্রায় শেষের দিকে। শিগগিরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, তার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। তাদের তদন্তও শেষের দিকে বলে আমি শুনেছি। তদন্তে তার দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। দোষী হলে ফৌজদারি এবং বিভাগীয় মামলা হতে পারে।
উল্লেখ্য, দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে তিন সদস্যের দল ডিআইজি মিজানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান করেছে। অনুসন্ধানে মিজানুর রহমানের নামে-বেনামে ৪ কোটি ২ লাখ ৮৭ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদ পাওয়া গেছে। মিজানুর রহমানের ছোট ভাই মাহবুবুর রহমানের নামে করেছেন প্রায় ১ কোটি টাকার সম্পদ।
দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে তিন সদস্যের দল ডিআইজি মিজানের বিরুদ্ধে মামলার সুপারিশ করে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অনুসন্ধান প্রতিবেদন পেশ করেছে বলে জানা গেছে।