ঢাকাSaturday , 22 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশের ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আজ। সকাল ৮টায় এ কার্যক্রম শুরু হয়েছে। টিকাদানকেন্দ্র খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।
শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, দেশব্যাপী ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাট ইত্যাদি স্থানে অবস্থান করবে। দুর্গম এলাকাতে আগামী চার দিন এ কার্যক্রম চলবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিশুদের ভরা পেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। জোর করে বা কান্নারত অবস্থায় ক্যাপসুল খাওয়ানো যাবে না। ডায়রিয়ায় আক্রান্ত শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে না।
এবার ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিশ্চিত করা হয়েছে জানিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরবরাহকৃত ভিটামিন ‘এ’ ক্যাপসুলগুলোর একাধিকবার ল্যাব টেস্ট হয়েছে।