ঢাকাThursday , 20 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উত্তর কোরিয়া সফরে চীনা প্রেসিডেন্ট

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ২০০৫ সালের পর প্রথম চীনা প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়া সফরে গিয়েছেন শি জিনপিং। দুদিনের সফরে বৃহস্পতিবার তিনি পিয়ংইয়ং পৌঁছেছেন বলে জানিয়েছে বিবিসি।
এর আগে বেইজিংয়ে প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে চারবার বৈঠক করেছিলেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। এবার পিয়ংইয়ংয়ে দুই নেতা উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থায় থাকা আলোচনা এবং অর্থনৈতিক ইস্যুতে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।
উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীন। বাণিজ্যিক ইস্যুতে দুই দেশের সম্পর্কই পরস্পরের কাছে গুরুত্বপূর্ণ।
শি জিনপিং এমন সময় উত্তর কোরিয়া সফরে গেলেন যখন এক সপ্তাহ পরেই জাপানে শিল্পোন্নত দেশগুলোর জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জিনপিংয়ের বৈঠকের কথা রয়েছে। ধারণা করা হচ্ছে উনের সঙ্গে আলোচনার ফলাফল ট্রাম্পের কাছে পৌঁছে দেবেন জিনপিং।
বিশ্লেষকরা জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে হ্যানয়ে গত ফেব্রুয়ারিতে উনের বৈঠকে কী হয়েছিল তা জিনপিং জানতে চাইতে পারেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতার কাছ থেকে। অচল থাকা আলোচনা শুরুর কোনো পথ বের করা যায় কিনা কিংবা জাপানে ট্রাম্পকে পিয়ংইয়ংয়ের ব্যাপারে কোনো তথ্য দেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা হতে পারে জিনপিং ও উনের মধ্যে। এছাড়া শি জিনপিং অর্থনৈতিক নিষেধাজ্ঞায় জর্জরিত উত্তর কোরিয়ার জন্য বেশকিছু অর্থনৈতিক সহযোগিতা প্রকল্প নিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।