ঢাকাThursday , 20 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেভেন স্টার বাহিনীর প্রধান বন্দুকযুদ্ধে নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তানভীর আহম্মেদ অনিক (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি শীর্ষ সন্ত্রাসী বাহিনী সেভেন স্টার গ্রুপের প্রধান ছিলেন বলে দাবি করেছে র‌্যাব।
র‌্যাব সদর দপ্তরের সিনিয়র এএসপি মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে মোহাম্মদপুরের বছিলা গার্ডেন সিটি এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। নিহত তানভীর আহম্মেদ অনিক স্থানীয় সেভেন স্টার নামক শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধান। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হন।
মোহাম্মদপুর থানার এসআই সাহিদুল ইসলাম জানান, ভোর পৌনে ৪টার দিকে র‌্যাব-২ এর সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় অনিকের মৃত্যু হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।