ঢাকাWednesday , 19 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মে মাসে মূল্যস্ফীতি বেড়েছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের মে মাসে মূল্যস্ফীতি বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৬৩ শতাংশ। যা গত বছরের একই সময়ে ছিল ৫ দশমিক ৫৭ শতাংশ।
পরিকল্পনামন্ত্রী জানান, মে মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমলেও খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় সার্বিকভাবে মূল্যস্ফীতি বেড়েছে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের ব্রিফিং শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী জানান, মে মাসে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ। অন্যদিকে, খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৫ দশমিক ৮৪ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৬৪ শতাংশ।
এদিকে, গ্রামে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৪ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৪১ শতাংশ। এর মধ্যে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশে, আর খাদ্য বহিভূর্ত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৫ দশমিক শূন্য ১ শতাংশ (এপ্রিলে ৪ দশমিক ৮৯ শতাংশ)।
সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে শহরেও ৫ দশমিক ৯৬ শতাংশ। এর পরিমাণ এপ্রিল মাসে ছিল ৫ দশমিক ৮৯ শতাংশ। শহরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক শূন্য ৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ২২ শতাংশ। আর খাদ্য বহিভূর্ত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৬ দশমিক ৯৫ শতাংশ, যা এর আগের এপ্রিল মাসে ছিল ৬ দশমিক ৬৬ শতাংশ।