ঢাকাWednesday , 19 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিজিবিলিটি স্টাডি ছাড়াই প্রকল্প আসে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রায়ই দেখা যায়, ফিজিবিলিটি স্টাডি ছাড়াই পরিকল্পনা কমিশনে প্রকল্প চলে আসে। আসলেও পরে খোঁড়া ফিজিবিলিটি, ভালোভাবে করে না।
বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ‘স্ট্রাচকচার অব দ্য ফিজিবিলিটি স্টাডি ফর ডেভেলপমেন্ট প্রজেক্ট’ শীর্ষক কর্মশালায় পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, এ সম্পর্কে ধারণা আগে আমাদের পরিষ্কার হতে হবে, পরে ওদের পরিষ্কার হতে হবে। ফিজিবিলিটি স্টাডির জন্য যে স্ট্রাকচার বিদ্যমান আছে, সেটাই সংস্কার করবেন কিংবা নতুন করে একটা বানাবেন।
তিনি বলেন, ‘আমার আচরণে আপনারা দুঃখ পাবেন না। আমি কাউকে আঘাত দিতে চাই না, আঘাত পেতেও চাই না। কেউ আঘাত দিলে কষ্ট পাই, আমি একলা একলা কাঁদি। তারপরও আঘাত মাঝে মাঝে চলে আসে। আপনারা প্লিজ ভালো করে কাজ করেন। আর আমি যে কয়েকটা দিন আছি, দয়া করে আমাকে সাহায্য করেন। কী সাহায্য? গতিটা বাড়াবার চেষ্টা করেন। আর কিছুই না।’
তিনি বলেন, ‘আমি কোনো জেদ করব না। আপনারা যে ধাঁচে কাজ করছেন, এটা অত্যন্ত সময়োপযোগী। বহুদিন যাবত এটা চলে আসছে। এখানে হাত দিয়ে আঙুল পোড়াতে চাই না। আপনার কাছের কাগজটা, আমার কাছে যেন তাড়াতাড়ি আসে। আমরা তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ছেড়ে দেব।
কর্মশালায় পরিকল্পনা বিভাগের সচিব মো. নূরুল আমিন, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবুল মনসুর মো. ফয়জুল্লাহসহ পরিকল্পনা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।