ঢাকাTuesday , 18 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাকিব-লিটনের প্রশংসায় প্রধানমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গতকাল বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনবদ্য ব্যাটিংয়ের জন্য সাকিব আল হাসান ও লিটন দাসের প্রশংসা করেছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রধানমন্ত্রী ক্রিকেটারদের অভিনন্দন জানান ও তাদের প্রশংসা করেন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, ক্রিকেটে বাংলাদেশ অনেক ভালো সাফল্য পেয়েছে গতকাল ওয়েস্ট ইন্ডিজের সাথে। এজন্য প্রধানমন্ত্রী সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, সারা দেশের হাইওয়েগুলো নিয়ে এমন একটি মাস্টারপ্ল্যান করতে হবে যাতে চালক এবং যাত্রীদের জন্য নির্দিষ্ট দূরত্ব পর পর সার্ভিস সেন্টার করা যায়। সেখানে চালকরা বিশ্রাম করতে পারবেন৷
মন্ত্রী জানান, ইউনিয়ন পরিষদ পর্যন্ত যাতে বর্জ্য ব্যবস্থাপনা করা যায়, এখন থেকেই এমন একটি পরিকল্পনা এলজিইডি মন্ত্রণালয়কে নিতে হবে। এছাড়া, বিমানবন্দরে অধিকতর নিরাপত্তার জন্য অত্যাধুনিক ডগ স্কোয়াড করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর বরাত দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, দারিদ্র্যসীমা থেকে কোন কোন জেলা বের হতে পারল তার একটি ডাটাবেজ করতে হবে৷