নিজস্ব প্রতিবেদক : তথ্য প্রযুক্তি আইনের মামলায় পরোয়ানাভুক্ত আসামি ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে রাজধানীর শাহবাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরে বিস্তারিত জানানো হবে।

