ঢাকাWednesday , 12 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি বিমানবন্দরে হুতিদের রকেট হামলা, আহত ২৬

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের আবহা বিমানবন্দরে ইয়েমেনের হুতিরা রকেট হামলা চালিয়েছে। এতে ২৬ জন আহত হয়েছে বলে বুধবার সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে।
সৌদি সামরিক জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকি বলেছেন, ‘আজ (বুধবার) ভোর রাত ২টা ২১ মিনিটে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী আগমন এলাকায় আঘাত হেনেছে। এই বিমানবন্দরে প্রতিদিন বিভিন্ন দেশের হাজার হাজার যাত্রী যাতায়াত করে।’
তিনি জানান, হামলাায় ২৬ বেসামরিক নাগরিক আহত হয়েছে। তাদের মধ্যে তিন জন নারী (একজন ইয়েমেনি, একজন ভারতীয় এবং একজন সৌদি) এবং দুই সৌদি শিশু রয়েছে।
মালিকি জানান, আটজনকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকী ১৮ জনের আঘাত গুরুতর নয়। হামলায় বিমানবন্দরের অবকাঠামোর কিছু ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।