ঢাকাWednesday , 12 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাঁচাপাট রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কাচা পাট রপ্তানির ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। ফলে এখন থেকে সব ধরনের কাঁচাপাট রপ্তানি করা যাবে। এর আগে আন-কাট, বিটিআর (বাংলা তোশা রেজেকশন) ও বিডব্লিউআর (বাংলা হোয়াইট রেজেকশন) নামের কাঁচাপাট রপ্তানি বন্ধ করে ২০১৮ সালের ১৮ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। এরপর থেকেই উল্লিখিত তিন ধরনের কাঁচাপাট রপ্তানি বন্ধ ছিল।
বুধবার পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৯ মে ওই রপ্তানি বন্ধ সংক্রান্ত আদেশ প্রত্যাহার করে সব ধরনের পাট রপ্তানি বন্ধের আদেশ স্থগিত সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
পাট আইন-২০১৭-এর ১৩ ধারা নিয়ম অনুযায়ী জারি করা এই প্রজ্ঞাপনে আরো বলা হয়, এর আগে গত ১৮ জানুয়ারি ২০১৮ এক প্রজ্ঞাপনের মাধ্যমে আন-কাট, বিটিআর ও বিডব্লিউআর নামের কাঁচাপাটের রপ্তানি বন্ধ করা হয়।