ঢাকাTuesday , 11 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠক মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটির সদস্য রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মো. ফজলে রাব্বী মিয়া, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ এবং নূর-ই-আলম চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১১ জুলাই পর্যন্ত চলবে। তবে প্রয়োজনে এ সময় স্পিকার পরিবর্তন করতে পারবেন।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেল ৫টায় একাদশ জাতীয় সংসদের তৃতীয় (১ম বাজেট) অধিবেশন শুরু হয়। আগামী ১৩ জুন ২০১৯ তারিখে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। ১৪ ও ১৫ জুন দুইদিন বন্ধ থাকার পর ১৬ জুন সম্পূরক বাজেটের ওপর আলোচনা হবে। ১৭ জুন সম্পূরক বাজেট পাশ করা হবে। ১৮ জুন হতে বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। ২২ ও ২৯ জুন এই দুই শনিবার অধিবেশন কার্যক্রম চলবে। প্রতিদিন বিকেল ৩ টায় অধিবেশন শুরু হবে।
বৈঠকে জানানো হয়, একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদে উত্থাপনের জন্য কোনো সরকারি বিলের নোটিশ পাওয়া যায়নি। পূর্বে অনিষ্পন্ন ৩টি সরকারি বিল পাশের জন্য কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। বেসরকারি সদস্যদের নিকট হতে কোনো বিলের নোটিশ পাওয়া যায়নি। পূর্বে প্রাপ্ত ও অনিষ্পন্ন ০১টি বেসরকারি বিল রয়েছে।
প্রধানমন্ত্রীর জন্য ৮৩টি ও সাধারণ প্রশ্ন ১৮৫১টিসহ প্রাপ্ত মোট প্রশ্নের সংখ্যা ১৯৩৪টি (১১ জুন দুপুর ১২.০০ পর্যন্ত)। সিদ্ধান্ত প্রস্তাব (বিধি ১৩১) ১৭০টি ও মনোযোগ আর্কষণের নোটিশ (বিধি ৭১) ৪৭টি পাওয়া গেছে (১১ জুন দুপুর ১২টা পর্যন্ত)।
সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান বৈঠকের কার্যপত্র উপস্থাপন করেন। এ সময় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।