ঢাকাMonday , 10 June 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেনাপ্রধানের সঙ্গে তানজানিয়ার এনডিসি টিমের সাক্ষাৎ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : তানজানিয়া ন্যাশনাল ডিফেন্স কলেজ টিমের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অ্যাম্বাসেডর পিটার অ্যালন কালাহি।
সোমবার সেনাবাহিনী সদর দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে তারা পারস্পারিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, ১৮ সদস্যের তানজানিয়া এনডিসি টিম গতকাল রোববার ৭ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন।