ঢাকাWednesday , 29 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডো, বিদ্যুতহীন ৫০ লাখ মানুষ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে আমরিকা ওহাইও অঙ্গরাজ্য। সেখানে এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে অন্তত ৫০ লাখ মানুষ। আমেরিকার জাতীয় আবহাওয়া সার্ভিস থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।
আবহাওয়া সার্ভিস জানিয়েছে, সোমবার গভীর রাতে ডেটন শহরে টর্নেডো তাণ্ডব চালিয়েছে। এতে বহু সংখ্যক ঘর-বাড়ি ভেঙে পড়েছে। বেশ কয়েকটি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া, বহু গাছ-পালা উপড়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ঝড়ের তাণ্ডবে অবশ্য কয়েকজন আহত হয়েছেন।
আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ের প্রভাবে ওহাইও অঙ্গরাজ্যে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। ফলে সবাইকে সাবধানে থাকার কথা বলা হয়েছে। অন্যদিকে, ডেটন শহরের সরকারি টুইটার পেজে বলা হয়েছে, শহরে উদ্ধার ও ধ্বংসস্তুপ পরিষ্কার করার কাজ চলছে। ফলে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করতে বেশ সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।
মন্টগোমারি কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, ভেঙে পড়া ঘরবাড়ির ভিতরে বেশ কয়েকজন আটকে পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্যাসের সমস্ত কানেকশন বন্ধ রাখা হয়েছে।
চলতি সপ্তাহে এনিয়ে আমেরিকার মধ্যবর্তী এলাকায় মোট তিনবার টর্নেডো আঘাত হানল। বারবার সাইক্লোনের আঘাতে কার্যত বিপর্যস্ত সেখানকার মানুষের জীবন।