ঢাকাTuesday , 28 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভীতি তৈরির জন্য পুলিশের গাড়িতে হামলা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, মালিবাগে পুলিশের গাড়িতে হামলা মূলত ভীতিকর পরিবেশ সৃষ্টি করার জন্য করা হয়েছে। রহস্য উদঘাটনে তদন্ত জোরেসোরে শুরু হয়েছে।
মঙ্গলবার রাজধানীর নিউমার্কেটে ঈদের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘কী উদ্দেশ্যে কারা হামলা করেছে, কেন করেছে এবং কাদের টার্গেট করে এ হামলা করা হয়েছে, তা তদন্তের মাধ্যমে বের করা হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভীতিকর পরিবেশ সৃষ্টি করার জন্য এ হামলা করা হয়েছে। চক্রান্তকারীরা বিশেষ ফায়দা নেওয়ার জন্য এ কাজ করছে। তবে পুলিশ বসে নেই।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘২০১৪ ও ২০১৫ সালে এ ভীতিকর পরিবেশ হয়েছিল। তবে জনগণকে সতর্ক থাকতে হবে। বিস্ফোরিত ককটেলের অংশ ল্যাবে পাঠানো হয়েছে। ককটেলটি অনেক শক্তিশালী। এর সঙ্গে গুলিস্তানের হামলার সম্পৃক্ততা আছে কি না, তা খুঁজে বের করা হবে।’