ঢাকাTuesday , 28 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ঈদের পর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামী ৩০ মে দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। তার শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শপথ অনুষ্ঠানে যোগ দিতে বুধবার বিকেলে ৩ দিনের সফরে ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি। আর শপথ অনুষ্ঠানের পরের সপ্তাহে ভারত যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, ২৯ মে বিকেলে রাষ্ট্রপতির তিন দিনের সফর শুরু হবে। ৩১ মে তিনি দেশে ফিরবেন। তিন দিনের এই সফরে ৩০ মে মোদির শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর আবদুল হামিদ ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এদিকে প্রধানমন্ত্রী কার্যালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, সৌদি আরব, ফিনল্যান্ড সফর শেষে ভারত হয়ে তিনি ঢাকায় ফিরবেন।
সূত্র জানায়, বর্তমান সফরে সৌদি আরব থেকে ৩ মে সোমবার প্রধানমন্ত্রী যাবেন ফিনল্যান্ডে। সফরের এই অংশটুকু হবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত। ফিনল্যান্ডেই ঈদ পালন করবেন প্রধানমন্ত্রী। সেখানে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান নেই। সেখানে ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির মেয়েকে দেখতে যাবেন। তবে দেশটির রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সেখান থেকে ৭ মে শুক্রবার সকালে নয়াদিল্লির উদ্দেশে প্রধানমন্ত্রী ফিনল্যান্ড ত্যাগ করবেন।
৩০ মে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিমন্ত্রণ করা হলেও তিনি যেতে পারছেন না। সে কারণেই পরবর্তী সপ্তাহে ফিনল্যান্ড থেকে ফেরার পথে প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ৮ জুন শনিবার বিকেলে ঢাকায় ফিরবেন তিনি।