ঢাকাTuesday , 28 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংসদ লাইব্রেরি ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তর হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশে সংসদ লাইব্রেরি ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তর করা হবে।
মঙ্গলবার সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি পরিদর্শন করেন স্পিকার। পরিদর্শনকালে তিনি লাইব্রেরির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরির প্রধান নির্বাহী ইলাইন ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন। এর আগে স্পিাকারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল লাইব্রেরিতে পৌঁছালে উষ্ণ অভ্যর্থনা জানান মিজ. ইলাইন। এ সময় ডিজিটাল লাইব্রেরি সম্পর্কে বিস্তারিত পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সিয়ং হক।
স্পিকার বলেন, ‘দ্রুত বাংলাদেশ জাতীয় সংসদ লাইব্রেরিকে ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তর করা হবে। ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তর করতে ইতোমধ্যে সংসদ লাইব্রেরির স্থাপত্যশৈলী কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং নতুনভাবে লাইব্রেরিকে সজ্জিত করা হয়েছে-যা সংসদ সদস্যদের লাইব্রেরি ব্যবহারে আকৃষ্ট করবে।’
তিনি বলেন, ‘সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি থেকে অনেক কিছু শেখার আছে। ডিজিটাল লাইব্রেরি হিসেবে সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি অনুকরণযোগ্য।’
এসময় এ, এফ, এম রুহুল হক, মো. ইসরাফিল আলম, মীর মোশতাক আহমেদ রবি, আশেক উল্লাহ রফিক, আয়েশা ফেরদাউস, ওয়াসিকা আয়েশা খান, অ্যারোমা দত্ত, নাহীদ ইজহার খানসহ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা লাইব্রেরি পরিদর্শন এবং মতবিনিময় করেন।