ঢাকাMonday , 27 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস কাউন্টারে চলছে ঈদযাত্রার প্রস্তুতি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতরের বাকি আর কয়েকদিন। ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি ইতোমধ্যে শেষ হয়েছে। চলছে বাস কাউন্টারগুলোতে যাত্রীসেবার প্রস্তুতি।
গাবতলী বাস টার্মিনালে নেই যাত্রীদের চাপ। আসছেন না কেউ ঈদের অগ্রিম টিকিট কিনতে। তবে বাস কাউন্টারের ম্যনেজার, কাউন্টার মাস্টার, এবং বাসের কর্মীদের মধ্যে চলছে প্রস্তুতি। তারা ঈদের আগে যাত্রীদের চাপ সামাল দিতে নানা ধরনের প্রস্তুতি নিয়ে রাখছেন।
গাবতলী বাস টার্মিনালের হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার মোহাম্মদ হান্নান মিয়া বলেন, ‘ঈদের আগে আগামী ২৯ তারিখ থেকেই মোটামুটি যাত্রীরা যাওয়া শুরু করবেন। তবে বেশি চাপ শুরু হবে ৩০ তারিখ থেকে ৩ জুন পর্যন্ত। তাই এই কয়দিন যাত্রীদের চাপ সামাল দিতে আমরা কিছু অস্থায়ী কর্মী নিয়োগ দিয়েছি। যাত্রীরা যেন ভুল করে অন্য বাসে না উঠে যায় সেদিকে তারা খেয়াল রাখবেন। যাত্রীদের মালামালের দিকেও নজর রাখার জন্য তাদেরকে বলা হবে। যদিও যাত্রীদের মালামালের দায়িত্ব তাদের নিজেদের।’
তিনি বলেন, ‘ঈদের সময় এতো বেশি চাপ থাকে যে আমরা ঠিকভাবে খেতেও পারি না। এই অস্থায়ী কর্মী নিয়োগে চাপ কিছুটা কমবে।’
এদিকে গাবতলী বাস টার্মিনালের অপরপাশে দেখা গেছে নাবিল পরিবহন ও হানিফ পরিবহনের কাউন্টারের সামনে বাঁশ দিয়ে উচু করে তাবু টানানো হচ্ছে।
তারা বলেন, এখন যে গরম পড়ছে তাতে যাত্রীদের বাইরে বসে থাকা অনেক কষ্টকর। আমাদের কাউন্টারের মধ্যে এতো যাত্রী বসার মতো স্থান নেই। তাই এখানে তাবু টানিয়ে চেয়ার দেয়া হবে। যাতে করে এখানে যাত্রীরা বসতে পারেন।