ঢাকাSunday , 26 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।
যুক্তরাজ্য ও জার্মানিতে ১১ দিনের সফর শেষে আজ সকালে তিনি দেশে ফিরেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি ২০২) রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে রোববার সকাল ১০টা ২৬ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন ও বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচারি, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রী কার্যালয়ের (পিএমও)’র মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, পুলিশের প্রধান পরিদর্শক (আইজিপি) এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য বুপা ক্রোমওয়েল হাসপাতালে এবং চোখের চিকিৎসার জন্য লন্ডনের মুরফিল্ডস আই হাসপাতালে যান। এ ছাড়া তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির ফ্রাঙ্কফুর্টে যান।
এর আগে রাষ্ট্রপতি লন্ডন সময় ১৯০২ টায় ঢাকার উদ্দেশে লন্ডনের হিথরো বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় বিমানবন্দরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম ও লন্ডনে বাংলাদেশ মিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা তাকে বিদায় জানান।
গত ১৫ মে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী একটি বিমানযোগে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীরা লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এর আগে গত বছরের জুলাই মাসে লন্ডনে ৭৫ বছর বয়সি প্রেসিডেন্ট তার স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন।
আবদুল হামিদ দীর্ঘদিন ধরেই চোখে গ্লুকোমার সমস্যায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন।