ঢাকাFriday , 24 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভূমধ্যসাগরে নৌকাডুবি : আরো ৩ জন দেশে ফিরল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাগরপথে অবৈধভাবে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার হওয়া আরো তিন বাংলাদেশি দেশে ফিরেছেন। এর আগে একই ঘটনায় আরো ১৫ বাংলাদেশি দেশে ফেরেন।
শুক্রবার দুপুরে বিমানবন্দর সূত্র জানায়, শুক্রবার ভোর ৫টা ৩৮ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি বিমানে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই তিনজন পৌঁছান। এরা হলেন- মাহফুজ আহাম্মেদ, বিল্লাল আহাম্মেদ ও বাহাদুর।
উল্লেখ্য, গত ৯ মে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ১৪ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করে স্থানীয় জেলে ও নৌবাহিনী। ১৪ জনের মধ্যে চারজন আছেন সেখানকার হাসপাতালে। তিনজনকে দেশে ফেরত পাঠানো হলো।