ঢাকাWednesday , 22 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশে মঙ্গলবার ১২ হাজার ৫৩৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। রাত ৯টায় এই বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জনসংযোগ বিভাগের পরিচালক সাইফুল হাসান চৌধুরী এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এ জন্য সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ করতে হয়েছে এবং একই সঙ্গে তেলচালিত সব কেন্দ্র চালু রাখতে হয়েছে।
পিডিবি জানায়, চাহিদা অনুসারে বিদ্যুৎ উৎপাদিত হওয়ায় কোথাও লোডশেডিং হয়নি। তবে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিদ্যুতের যাওয়া-আসার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় গত ৭ মে। ওইদিন ১২ হাজার ২১৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।