ঢাকাTuesday , 21 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বালিশ কেনার বিষয়ে তদন্ত করবে আইএমইডি : পরিকল্পনামন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিনসিটি হাউজিং প্রকল্পের বিষয়টি আমাদের নজরে এসেছে। বিষয়টি দেখে আমি এক্সসাইটেড। প্রকল্পে ৩ টাকার বালিশ তুলতে পাঁচ টাকা হলো কেন? বিষয়টি তদন্ত করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) থেকে টিম পাঠানো হবে।
মঙ্গলবার ২০১৯-২০ অর্থবছরের বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ঠিক করতে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা বসে। এ সভায় পরিকল্পনা কমিশন আগামী অর্থবছরের উন্নয়ন কাজের জন্য এডিপি চূড়ান্ত করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার ১০টায় এ বৈঠক শুরু হয়। সভাশেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
সভায় পদ্মা সেতু ও মেট্রোরেলের মতো দেশের সকল প্রকল্পের কাজ বাস্তবায়নে আগামী অর্থবছরের (২০১৯-২০) জন্য উন্নয়ন বাজেটের প্রধান অংশ বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খসড়া তৈরি করে পরিকল্পনা কমিশন। স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়ন ছাড়া এবার এডিপির আকার হবে ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কেনাকাটায় নিয়ে দুইটা তদন্ত চলছে। একটা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডাব্লিউডি) অন্যটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। আমরাও আইএমইডিকে দিয়ে তদন্ত করাব। রূপপুরে টিম যাবে। এই টিম কী তথ্য দেয় তা প্রধানমন্ত্রীকে অবগত করা হবে। এরপরেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারব।’
মন্ত্রী বলেন, ‘উন্নয়ন থেমে থাকবে না। দেশের উন্নয়ন চলবে। আমাদের দেশের সকল উন্নয়ন ধরে রাখব।’