ঢাকাTuesday , 21 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফিরেছেন ভূমধ্যসাগরে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন।
মঙ্গলবার ভোরে তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ ভোর ৫টা ৫০ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের টিকে-৭১২ বিমানযোগে দেশে পৌঁছান তারা।
এদিকে, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
গত ১০ মে লিবিয়ার জোয়ারা উপকূল থেকে ৭০/৭৫ জনের একদল অভিবাসী সাগর পথে নৌকায় করে ইউরোপ যাত্রাকালে নৌকাটি তিউনিসিয়া উপকূলে ডুবে যায়।
পরবর্তীতে তিউনিসিয়ার কোস্ট গার্ড ১৫ জন বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসীকে উদ্ধার করে। তাদের তিউনিসিয়ার জারজিস শহরে চিকিৎসাসেবা দেওয়া হয়।
ডুবে যাওয়াদের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে ১৪ জনই ছিলেন বাংলাদেশি। পরে সরকারের পক্ষ থেকে নিহত ৩৯ বাংলাদেশির একটি তালিকা প্রকাশ করা হয়।