ঢাকাMonday , 20 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াশু ইজুমি বলেছেন, বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে।
সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়ে তার দেশের পক্ষ থেকে এ আশ্বাস দেন রাষ্ট্রদূত।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, জাপানের রাষ্ট্রদূত বলেছেন, আগামী পাঁচ বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে বাংলাদেশের অর্থনীতি আরো এগিয়ে যাবে। জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান রাষ্ট্রদূত।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।