নিজস্ব প্রতিবেদক : আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
শুক্রবার রাতে ডাবলিনে অনুষ্ঠিত ত্রিদেশীয় ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইেকেটে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এক অভিনন্দন বার্তায় স্পিকার বলেন, বিশ্বকাপ ক্রিকেটের পূর্বে বাংলাদেশ দলের এ বিজয় ভবিষ্যতে আরো ভালো খেলার আত্মবিশ্বাস যোগাবে। এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর- ই- আলম চৌধুরী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

