ঢাকাSunday , 12 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঐক্যের ডাক রুহানির

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মতবিরোধ দূর করে ইরানের রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। ১৯৮০ সালে ইরাক যুদ্ধের সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতি যতোটা খারাপ ছিল মার্কিন নিষেধাজ্ঞায় বর্তমান পরিস্থিতি আরো খারাপের দিতে যেতে পারে উল্লেখ করে শনিবার তিনি এই আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক কর্মসূচি বর্জনের বিষয়ে তার সঙ্গে আলোচনার জন্য ইরানের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরান তার কর্মসূচি থেকে সরে না আসলে বা আলোচনায় না বসলে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
২০১৭ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে করা ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। এরপরই তিনি ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ শুরু করেন। সম্প্রতি তিনি ইরানের সব ধরণের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। চলতি সপ্তাহে সামরিক চাপ সৃষ্টির জন্য পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ এবং মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
রুহানি বলেছেন, ‘আজ পরিস্থিতি যুদ্ধের সময়ের (১৯৮০-৮৮) চেয়ে ভালো কিংবা মন্দ তা বলা যাবে না। তবে যুদ্ধের সময় আমাদের ব্যাংক, তেল বিক্রি অথবা আমদানি-রপ্তানি নিয়ে কোনো সমস্যা হয়নি এবং ওই সময় কেবল অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা ছিল।
তিনি বলেন, ‘আমাদের ইসলামি বিপ্লবের ইতিহাসে শত্রুর মাধ্যমে যুদ্ধের জন্য চাপ অপ্রত্যাশিত। তবে আমি হতাশ নই ও ভবিষ্যতের জন্য অত্যন্ত আশাবাদী এবং বিশ্বাস করি আমরা একতাবদ্ধ হয়ে এই জটিল পরিস্থিতি অতিক্রম করতে পারব।’