ঢাকাSaturday , 11 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নার্স হত্যা : সর্বোচ্চ শাস্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চলন্ত বাসে নার্সকে গণধর্ষণ ও হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি না দিলে বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনের নেতারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বক্তারা বলেন, ঢাকার ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত নার্স শাহিনুর আক্তার তানিয়া তার বাড়ি যাওয়ার পথে রাতে স্বর্ণলতা নামক বাসে গণধর্ষণের পর হত্যার শিকার হন। এই ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে জঘন্যতম, নিকৃষ্ট, পৈশাচিক ও ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। নরপশুদের দ্রুত বিচারের আওতায় এনে দ্রুত বাস্তবায়ন প্রত্যাশা করছি।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এই ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি প্রদানে কোনোরূপ কালক্ষেপণ হয় তবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কামাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান জুয়েল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার সভাপতি জরিনা খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।