ঢাকাSaturday , 11 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের বর্ষপূর্তির অনুষ্ঠান ১৯ মে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণের এক বছর পূর্ণ হলো। এ উপলক্ষকে উদযাপন করার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৯ মে এই বর্ষপূর্তির অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে স্যাটেলাইটটির বহুমুখী ব্যবহারের ওপর কয়েকটি প্রদর্শনী হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অনুষ্ঠানে ডাচ-বাংলা ব্যাংকের একটি বুথে স্যাটেলাইটের ব্যান্ডউইথ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে এর পরীক্ষামূলক কাজও শেষ হয়েছে। এরপর পর্যায়ক্রমে সব এটিএম বুথ ব্রডব্যান্ড সংযোগ ছাড়াই এ স্যাটেলাইটের আওতায় আনা হবে।
এসব বিষয়ে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, এই এক বছরে আমাদের অর্জন অনেক। আগামীকাল রোববার থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে টিভি চ্যানেলগুলো সম্প্রচার শুরু করবে। এ ব্যাপারে প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।
তিনি বলেন, অনলাইন ব্যাংকিং লেনদেনে সাইবার নিরাপত্তা জোরদার, সব টিভি চ্যানেলকে স্যাটেলাইটের আওতায় আনা এবং এ স্যাটেলাইটের মাধ্যমে ভাসানচরে (যেখানে রোহিঙ্গাদের স্থানান্তরের কথা রয়েছে) ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে। স্যাটেলাইট থেকে ক্যাবল টিভি দেখার সেবা ‘ডাইরেক্ট টু হোম’ বা ডিটিএইচ সেবাও নিশ্চিত করা হবে। এছাড়া, ব্যাংকের এটিএম বুথ আর অনলাইনে অর্থ লেনদেন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর আওতায় আনতে উদ্যোগ নেওয়া হয়েছে।
২০১৮ সালের ১১ মে রাত ২টা ১৪ মিনিটে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করে মহাকাশ প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান স্পেস এক্স।
স্যাটেলাইট উৎক্ষেপণের এক বছর হলেও বাংলাদেশ এটি বুঝে পায় গত বছরের নভেম্বরে। এর আগে এটি ফ্রান্সের থ্যালাস এলিনিয়া স্পেসের নিয়ন্ত্রণে ছিল।