ঢাকাFriday , 10 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উত্তর কোরিয়া আলোচনায় বসতে প্রস্তুত নয় : ট্রাম্প

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া আর আলোচনায় বসতে প্রস্তুত বলে তিনি মনে করেন না। বৃহস্পতিবার উত্তর কোরিয়া নতুন করে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর তিনি এ মন্তব্য করেছেন।
এদিকে ট্রাম্পের এই মন্তব্যের পরে উত্তর কোরিয়ার একটি জাহাজ জব্দের ঘোষণা দিয়েছে মার্কিন বিচার বিভাগ।
ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষায় কেউ সন্তুষ্ট নয়। তবে এরপরও পিয়ংইয়ংয়ের জন্য আলোচনার দ্বার উন্মুক্ত আছে।
তিনি বলেন, ‘সম্পর্ক অব্যাহত থাকবে। আমি জানি তারা আলোচনায় বসতে চায়, তারা বৈঠকের বিষয়ে কথা বলছে। তবে আমি মনে করি না তারা আলোচনায় বসতে প্রস্তুত।
বৃহস্পতিবার দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এর আগে গত সপ্তাহের প্রথম দিকে তারা সামরিক মহড়াতে নতুন কিছু অস্ত্রের পরীক্ষা চালায়। গত ফেব্রুারিতে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের মধ্যকার আলোচনা ভেস্তে যাওয়ার পর এই সমরাস্ত্রের পরীক্ষা দুই দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি করছে।
অপরদিকে, বৃহস্পতিবার উত্তর কোরিয়ার একটি জাহাজ জব্দের ঘোষণা দিয়েছে মার্কিন বিচার বিভাগ। এমভি ওয়াইজ অনেস্ট নামের জাহাজটি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে অবৈধভাবে উত্তর কোরিয়া থেকে জাহাজ পরিবহন করতো এবং দেশটিতে ভারী যন্ত্রপাতি সরবরাহ কাজে ব্যবহৃত হতো।
বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘এই কার্যক্রম দীর্ঘদিনের মার্কিন আইন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন।’