ঢাকাWednesday , 8 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ব্যাংকে দেওয়া হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, ‘হয়রানি কমাতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সরাসরি তাদের নিজ নিজ ব্যাংকে দেওয়া হবে। ব্যাংক হিসেবে জমা দেয়ার লক্ষ্যে কাজ করছে সরকার।’
মন্ত্রী বুধবার সকালে পরিবহন পুল ভবনের সচিবালয় লিংক রোডে সপ্তাহব্যাপী সেবা সপ্তাহের উদ্বোধনকালে বর্ণাঢ্য প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী অর্থবছর থেকেই মুক্তিযোদ্ধাদের ডিজিটাল কার্ড প্রদান ও ইলেকট্রনিক পদ্ধতিতে সম্মানী ভাতা প্রদানের ব্যবস্থা করা সম্ভব হবে।’
মন্ত্রী বলেন, ‘সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার সমগ্র দেশকে ডিজিটাল করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সেবা সহজে ও ঝামেলামুক্তভাবে প্রদানের লক্ষ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাগুলোর কার্যক্রমও পরিপূর্ণ ডিজিটাল পদ্ধতিতে করার লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়।’
তিনি বলেন, ‘৮ মে থেকে ১৪ মে পর্যন্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে সেবা সপ্তাহ-২০১৯ পালিত হবে। সেবা সপ্তাহে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও এর অধীনস্থ সকল দপ্তর সংস্থার মাধ্যমে বিশেষ ব্যবস্থায় সেবা প্রদান করা হবে। এজন্য মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর সংস্থার সকল শাখাকে প্রস্তুত রাখা হবে।
তিনি বলেন, ‘সেবা প্রত্যাশীদের সহজে ও দ্রুততার সঙ্গে সেবা প্রদান করা হবে।’
মন্ত্রী বলেন, ‘অতি দ্রুত বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়। বিনামূল্যে অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা প্রদান করছে সরকার। বিষয়টি সকল মুক্তিযোদ্ধাদের জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’
মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার মহান ব্রত নিয়ে বর্তমান সরকার কাজ করছে জানিয়ে তিনি এ লক্ষ্যে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
র‌্যালি উত্তর সমাবেশে বক্তব্যে রাখেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এস. এম. আরিফুর রহমান। তিনি সেবা সপ্তাহে সেবা গ্রহণের জন্য সেবা প্রত্যাশীদের আহ্বান জানান । একইসঙ্গে সেবা প্রত্যাশীদের সহজে সেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
র‌্যালিটি সচিবালয় লিংকরোড থেকে শুরু হয়ে জিপিও মোড় হয়ে আবার মন্ত্রণালয়ের সামনে এসে শেষ হয়। এতে মুক্তিযোদ্ধা, সরকারি কর্মচারী, গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।