ঢাকাTuesday , 7 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় মাদকবিরোধী অভিযানে আটক ৭২

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আটককৃতরা মাদক বিক্রি ও সেবনে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান জানান, আটককৃতদের কাছ থেকে ৩ হাজার ৫৭৬ পিস ইয়াবা, ৯৪৩ গ্রাম হেরোইন, ১৬ কেজি ৮০০ গ্রাম গাঁজা, আটটি নেশাজাতীয় ইনজেকশন, এক বোতল বিদেশি মদ ও ২০ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪৪টি মামলা হয়েছে।