ঢাকাMonday , 6 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চম পর্বের ভোটে পশ্চিমবঙ্গ ও কাশ্মীরে সহিংসতা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম পর্বের ভোট গ্রহণ পর্বে পশ্চিমবঙ্গ এবং জম্মু ও কাশ্মীরে সহিংসতার ঘটনা ঘটেছে। সোমবার সকালে ভোট গ্রহণ শুরুর পর এসব সহিংসতার খবর পাওয়া গেছে।
এনডিটিভি অনলাইন জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার একটি পোলিং বুথ লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পশ্চিমবঙ্গের দত্তপুকুরের কাসেমপুরে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রোববার গভীর রাতে ওই ক্যাম্প অফিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ বিজেপির। সেখানেও বোমা হামলাও হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজ্যের গাইঘাটার তৃণমূল সমর্থকের বাড়িতে হামলা এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ব্যারাকপুরের মোহনপুরে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পঞ্চম দফায় উত্তর প্রদেশের ১৪টি, রাজস্থানের ১২টি পশ্চিমবঙ্গ ও মধ্য প্রদেশে সাতটি করে, বিহারে পাঁচটি এবং ঝারখন্ডের চারটি আসনে ভোট হচ্ছে। এছাড়া জম্মু ও কাশ্মীরের লাদাখ, অনন্তনাগের পুলওয়ামা ও শোপিয়ান জেলায় ভোট গ্রহণ হচ্ছে।