ঢাকাMonday , 6 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজায় হামলা জোরদারের নির্দেশ নেতানিয়াহুর

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় জোরদার সামরিক হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার এক বিবৃতিতে তিনি এ নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নেতানিয়াহু বলেছেন, ‘আজ সকালে আমি আইডিএফকে (ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয়) গাজা উপত্যকার সন্ত্রাসীদের ওপর জোরদার হামলার নির্দেশ দিয়েছি। আমি গাজার চারপাশে থাকা বাহিনীগুলোকে ট্যাংক, গোলন্দাজ ও পদাতিক বাহিনী দিয়ে হামলার নির্দেশও দিয়েছি।’
গত শুক্রবার থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ১২ জন নিহত হয়েছে। এদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী ও তার ১৪ মাসের কন্যা সন্তান রয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় দ্বিতল একটি ভবনও বিধ্বস্ত হয়েছে। ইসরায়েলের দাবি ওই ভবনটি ক্ষমতাসীন হামাসের নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণাধীন ভবন।
এদিকে রোববার গাজা থেকে ছোড়া হামাসের রকেট ইসরায়েলের একটি বেসামরিক ভবনে আঘাত করেছে। এতে ৫৮ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজা থেকে ৪৫০টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। এর প্রায় সবকটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে।