নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বনানীতে শুরু হচ্ছে মাসব্যাপী ঈদ মেলা।
বনানীর রাজউক মাঠে এ মেলা শুরু হচ্ছে প্রথম রমজানে। চলবে চাঁদরাত পর্যন্ত। নাইট অউল ইভেন্ট সল্যুউশনের উদ্যোগে আয়োজিত এই মেলার এখন চলছে স্টল বুকিং। শাড়ি, থ্রি পিস, জুতা, কসমেটিকস পাঞ্জাবিসহ নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্যের স্টল থাকছে মেলায়।
মেলার বিপণন কর্মকর্তা মো. খালেদ বলেন, ‘আমাদের মেলায় এবার থাকছে ৯০টি স্টল। অধিকাংশ স্টল বুকিং হয়ে গেছে। আমরা শেষ সময়ে আরো কিছু স্টল বুকিং নিচ্ছি।’
পঞ্চমবারের মতো আয়োজিত এ মেলা ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হবে বলে আশা আয়োজকদের। মেলায় স্টল বুকিংয়ের জন্য এই নম্বরে (০১৮১৭০৫৬৮০৪, ০১৩০৭৪৯৫৩৬৯) যোগাযোগ করতে বলা হয়েছে।

