ঢাকাMonday , 6 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানালেন স্পিকার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সোমবার এক অভিনন্দন বার্তায় স্পিকার বলেন, আজ ২০১৯ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকমণ্ডলীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অনুত্তীর্ণ শিক্ষার্থীদের অধিক মনোযোগ সহকারে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।
পৃথক এক অভিনন্দন বার্তায় তিনি তার নির্বাচনী আসন রংপুর-৬ (পীরগঞ্জ) থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের সফলতা কামনা করেন।