আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো যুক্তরাজ্যের ওয়েস্ট সাসেক্সের ওর্থিং বরো কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত হেনা চৌধুরী।
লেবার পার্টির সদস্য হেনা এক হাজার ২১৩ ভোটে নির্বাচনে বিজয়ী হয়েছেন বলে শুক্রবার ওর্থিংহেরালন্ড নামের স্থানীয় এক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ওর্থিং জেলা নির্বাচনে জয়ের পর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘আমি সত্যি উদ্বেলিত। প্রথম এশীয় মুসলিম নারী হিসেবে আমি কখনোই ভাবিনি যে গেইসফোর্ডে প্রবেশ করতে পারব এবং তাদের রেকর্ড ভঙ্গ করতে পারব।’
তিনি বলেন, ‘আমি কখনো ভাবিনি এটা করতে পারব। আমাকে বলা হয়েছিল, আমরা প্রতিদ্বন্দ্বী বেশ প্রবল। লোকজন আমাকে অনেক বেশি নেতিবাচক ধারণা দিয়েছে। কিন্তু দেখুন অনেক ইতিবাচক লোক আছে যারা আমাকে তাদের ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন। আমি সেসব ব্যক্তির সাহায্যের জন্য এখানে এসেছি।’

