ঢাকাFriday , 9 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হরতাল-অবরোধ অসাংবিধানিক, বেআইনি

Link Copied!

Sylhet-Picসিলেট প্রতিনিধি : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ‘হরতাল ও অবরোধ অসাংবিধানিক, বেআইনি। সংবিধানের মৌলিক অধিকারে কোথাও হরতাল কিংবা অবরোধের কোনো অধিকারের কথা উল্লেখ নেই। সুতরাং এগুলো অসাংবিধানিক ও বেআইনি।’
শুক্রবার বিকেলে নগরীর নাইওরপুলস্থ সিলেট মহানগর পুলিশের কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘হরতাল ও অবরোধ শব্দের মধ্যে সন্ত্রাসের আভাস মিলে। এসবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া আমাদের দায়িত্ব। জনগণের সহায়তায় আমরা এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, নেব।’
অবরোধ চলাকালে পুলিশ প্রহরায় গাড়ি চালানো সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জনগণের সহায়তায় আমরা এটা করতে সক্ষম হচ্ছি। জনগণ আমাদের পাশে থাকলে আমরা এক্ষেত্রে সফল হবো।’
কমিউনিটি পুলিশ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘পুলিশের কিছু কিছু কর্মকর্তার অনীহার কারণে কমিউনিটি পুলিশ গতি পায়নি। সাধারণ মানুষ পুলিশকে সাহায্য করতে চায়, বিনিময়ে তারা কিছু চায় না। জনস্বার্থে কমিউনিটি পুলিশকে বেগবান করা হবে। এক্ষেত্রে যা যা করা দরকার আমরা তা করবো।’
পুলিশকে আধুনিকায়নের জন্য ভবিষ্যতে কী কী ব্যবস্থা গ্রহণ করা হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশের আধুনিকায়ন একটি চলমান প্রক্রিয়া। বিশেষ করে ২০০৯ সাল থেকেই পুলিশের আধুনিকায়ন চলছে।’